মালিঙ্গাসহ মুম্বাইয়ের কোচিং স্টাফে তিন পরিবর্তন
আইপিএলের আগামী আসরকে সামনে রেখে কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন আনছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার দলটির দায়িত্ব ছাড়তে হচ্ছে তিন কোচকে। বোলিং কোচ লাসিথ মালিঙ্গা ও পারাস মাহামব্রে এবং ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন আর মুম্বাইয়ের সঙ্গে থাকছেন না। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ২১:৫৪